Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বৃষ্টির বাধায় তৃতীয় দিনেও খেলতে দেরী

ক্রীড়া প্রতিবেদক : টানা বৃষ্টিতে শুক্রবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে একটি বলও খেলা সম্ভব হয়নি। শনিবার তৃতীয় দিনেও মিরপুরে বৃষ্টি বাগড়া দিয়েছে। ফলে নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ঘূর্ণিঝড় ‘কোমেন’-এর প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই ঢাকায় বৃষ্টি শুরু হয়। যে বৃষ্টি শুক্রবার সারাদিনেও থামেনি। রাতে অল্প কিছুক্ষণের জন্য বৃষ্টি ক্ষান্ত দিলেও শনিবার ভোর রাত থেকে আবার ঢাকায় আকাশ কাঁদতে শুরু করে। সকাল সোয়া ৯টা পর্যন্তও মিরপুরে বৃষ্টি হচ্ছিল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ডের বেশিরভাগ অংশ ত্রিপলে ঢাকা রয়েছে। সোয়া ৯টা নাগাদ দুই দল হোটেল থেকেই বের হয়নি।

প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৬ রান। দিনের শেষ বলে আউট হন মোহাম্মদ শহীদ। ১৩ রানে অপরাজিত রয়েছেন নাসির হোসেন। প্রথম দিন দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ও জেপি ডুমিনি নেন ৩টি করে উইকেট।

এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। বৃষ্টিতে শেষ দুই দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় নিষ্প্রাণ ড্র হয় ম্যাচটি। ফলে ঢাকা টেস্ট সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। কিন্তু এখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.