Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষিত গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। ফলে এসময়ে ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চলবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণের সমন্বয়ে গত ২৫ মে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত রাখতে পূর্ব নির্ধারিত এই ছুটি বাতিল করা হয়েছে বলে উপাচার্য জানিয়েছেন।

উল্লেখ্য, গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ১১ থেকে ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত প্রশাসনিক অফিসসমূহে ছুটি হওয়ার সিদ্ধান্ত ছিল।

Leave A Reply

Your email address will not be published.