Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেনাপোল সীমান্তে নারী বিজিবি নিয়োগ

banapol9কামাল হোসেন, বেনাপোল: বর্ডার গার্ড বাংলাদেশ পুরুষ বিজিবির পাশাপাশি বেনাপোল চেকপোষ্টে ১৩ জন নারী বিজিবি সদস্য নতুন করে নিয়োগ করেছে।রবিবার দুপুরে তাদের ২ জনকে বেনাপোল চেকপোষ্টে কর্তৃব্য পালন করতে দেখা গেছে।
২৬ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের হাবিলদার কামাল হোসেন বলেন, নারী বিজিবি অবশ্যই সীমান্তে প্রয়োজন। কারন বৃহৎ এ সীমান্ত দিয়ে অনেক নারী চোরাচালানী যাতায়াত করে থাকে। অনেক সময় এসব চোরাচালানি মহিলাদের গায়ে হাত দিয়ে পুরুষ বিজিবি চেক করতে পারে না। কারন সীমান্ত দিয়ে এসব মহিলারা অনেক সময় অবৈধপন্য নিয়ে যাতায়াত করে থাকে। আবার অনেক পাসপোর্টযাত্রী ও বৈধপথে অবৈধ পন্য নিয়ে দেশের ভিতর প্রবেশ করে।সন্দেহ হওয়া সত্বেও তাদের তল্লাশি করা সম্ভব হয় না। নারী বিজিবি সদস্য যোগ হওয়ায় আর এ বাধা রইল না।তিনি আরো জানান, নারী বিজিবি সদস্য যোগ হওয়ায় অনেক চোরাচালানি মহিলারা এ পথ থেকে সরে যাবে। তাদের ভিতর অনেকটা আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বেনাপোল আইসপি ক্যাম্পে ঋতু, নারগিছ, তানিয়া সুলতানা, মৌসুমি সাগরিকা সহ মোট ১৩ জন সদস্য যোগ দিয়েছে। তারা জানান, ট্রেনিং শেষে তারা প্রথমে যশোরের বেনাপোল সীমান্তে যোগদান করে ডিউটি করছে। তাদের এ পেশা কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ভালই লাগছে। দেশের জন্য আজ চোরাচালান মাদক অস্ত্র স্বর্ন ডলার পাচার রোধ করতে পারলে ভালই লাগবে আশা করি। আমরা আমাদের কর্তব্যে অবহেলা করব না। আশারাখি এ পেশায় আমরা ভাল করব।বেনাপোল আইসিপি ক্যাম্প সুত্র জানায় এরা রাত্রে কোন ডিউটি করবে না। এরা শুধু মাত্র দিনের বেলায় বেনাপোলের আমড়াখালি এবং সীমান্তের নোম্যান্স ল্যান্ড সহ বিভিন্ন পোষ্টে কর্তব্য পালন করবে।

Leave A Reply

Your email address will not be published.