Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় জিরা আটক

14-8-15

বেনাপোল সংবাদদাতা : ২৩ বিজিবির অধিনস্থ বেনাপোল পোর্ট থানার পুটখালি ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় উলশী বাজার এলাকায় অভিযান চালিযে মালিকবিহীন অবস্থায় ৫,৯৭০ কেজি ভারতীয় জিরা আটক করেছে।যার মূল্য প্রায় আধা কোটি টাকা।

২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুর রহিম জানান,সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন পুটখালী ক্যাম্পের একটি টহল দল উলশী বাজার এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫,৯৭০ কেজি ভারতীয় জিরা আটক করে,যার আনুমানিক সিজার মূল্য ৩৫,৮২,০০০/- টাকা। আটককৃত জিরা বেনাপোল কাস্টমস্ এ জমা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.