Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেনাপোলে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষনের শিকার, ধর্ষনকারী আটক

ধর্ষনবেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্টথানার বালুন্ডা গ্রামে শনিবার চতুর্থ শ্রেণির এক ছাত্রী(১১)কে দোকানে আটকে রেখে ধর্ষণ করেছে সিরাজ বিশ্বাস (৬০)।বর্তমানে শিশুটি স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।বুধবার সন্ধ্যায় পোর্ট থানা পুলিশ ধর্ষক সিরাজকে আটক করেছে।সে বালুন্ডা গ্রামের শামছুদ্দিনের ছেলে।

ধর্ষক সিরাজ এলাকার প্রভাবশালী ব্যাক্তি হওয়ায় ধর্ষিতার পরিবার এই ক’দিন মুখ খুলতে সাহস পায়নি। পরে গ্রামের একটি পক্ষ তাদের পাশে এসে দাঁড়ালে ১৮ আগস্ট দুপুরে ধর্ষিতার মা স্থানীয় ইউপি সদস্য তবিবরের কাছে ধর্ষকের শাস্তি দাবি করেন।

ধর্ষিতার পরিবার ও স্থানীয়রা জানায়,১৫ আগস্ট ভোরে সে কোরআন শরীফ পড়তে মসজিদে যাচ্ছিল। এ সময় তাকে রাস্তায় একা পেয়ে আওয়ামী লীগ কর্মী সিরাজ বালুন্ডা বাজারে অবস্থিত তার মুদি দোকানে ধরে নিয়ে যায়।পরে দোকানের শাটার আটকিয়ে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে।এ সময় তার চিৎকারে আশপাশের লোক ছুটে এলে সিরাজ তাকে ফেলে রেখে পালিয়ে যায়।পরে খবর পেয়ে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে শার্শার বাগআঁচড়া বাজারে অবস্থিত একটি ক্লিনিকে ভর্তি করে।বেনাপোল পোর্ট থানার অভিযান চালিয়ে ধর্ষক সিরাজকে আটক করেছে । বিষয়টি পোর্ট এসআই হাবিব নিশ্চিত করেছেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.