Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেনাপোলে বিজিবি অভিযানে বিপুল পরিমাণে ফেনসিডিল জব্দ


মোঃ কামাল হোসেন বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ১ হাজার ৮৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে।বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বেনাপোল আমড়াখালী বিজিবি পোষ্টের ১শ’ গজ দুরে পান্থাপাড়া মাঠে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করেন তারা।তবে এসব মাদক দ্রব্য পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি কাউকে আটক করতে পারেনি।

আমড়াখালী বিজিবি পোষ্টের সুবেদার আব্দুল মালেক জানান,গোপনে সংবাদের মাধ্যমে জানতে পেরে পান্থাপাড়া মাঠে অভিযান চালায়।এসময়ে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়।পরে বস্তাগুলো উদ্ধার করে ১১শ’ ৮৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক কর্নেল আরিফুজ্জামান ফেনসিডিল জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

জে-থার্টিন

Leave A Reply

Your email address will not be published.