Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেরোবি ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া সম্পাদক নোবেল শেখ

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি ) শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে আবু মোন্নাফ আল কিবরিয়া (তুষার) ও কামরুল হাসান নোবেল শেখ কে সাধারন সম্পাদক করে এক বছর মেয়াদী ৭ সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে।
বুধবার বিকেল ৩টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৪ এপ্রিল উল্যেখ করা থাকলেও ৫ এপ্রিল বুধবার তা প্রকাশ করা হয়।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন আফজাল হোসেন জয়, ফয়সাল আজম ফাইন, রহমতুল্লাহ রনি, নেয়ামতুল্লহ ধ্রæুব ও আশিকুন্নাহার চৌধুরী টুকটুকি।
নবগঠিত কমিটির সভাপতি তুষার কিবরিয়া কেন্দ্রীয় ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বেরোবি ছাত্রলীগ ইউনিট কে মডেল ইউনিট হিসেবে প্রতিষ্ঠা ও পরিচ্ছন্ন রাজনীতি প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেস্টা চালাবো। ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বেরোবি ছাত্রলীগ সদা প্রস্তুত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিন কওে বঙ্গবন্ধু হলে গিয়ে শেষ হয়।
এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাখা ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠন।

Leave A Reply

Your email address will not be published.