Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেরোবি শিক্ষক সমিতি নির্বাচন : ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

imagesবেরোবি প্রতিনিধি :
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০ই জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রার্থীর সদস্য পদ থেকে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন । শনিবার দুপুর ২.৩০টায় প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার শেখ মাজেদুল হক নিশ্চিত করেছেন।
এসময় তিনি জানান মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের প্যানেল থেকে ড. শফিকুর রহমান, মোঃ শরিফুল ইসলাম, খন্দকার জাহাঙ্গীর আলম, খায়রুল কবির সুমন নামের চারজন শিক্ষক এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন নীল দলের প্যানেল থেকে মোঃ নূরনবী ইসলাম, রিপুন কবির, মোঃ আসানুজ্জামান নামের তিনজন শিক্ষক সহ মোট ৭ জন শিক্ষক সদস্য পদের প্রার্থী থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তিনি আরও জানান শিক্ষক সমিতির ১৫টি পদের বিপরীতে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন। এর মধ্যে একজন সতন্ত্র প্রার্থীও রয়েছে। আগামীকাল বিকাল ৩ টায় প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.