Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বোদায় ব্রি জিং ধান-৬২ বিনামুল্যে কৃষকদের মাঝে বিতরণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:  পঞ্চগড়ের বোদায় ব্রি জিং ধান-৬২ বিনামুল্যে কৃষকদের মাঝে বৃহস্পতিবার আরডিআরএস বোদা অফিসে বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুনুর রশিদ ১২৫ জন কৃষকের মাঝে ব্রি জিং ধান-৬২ বিতরণ করেন। এ সময় আরডিআরএস এর টেকনিক্যাল অফিসার (কৃষি) মোঃ ফিরোজ বুলবুল ও সাংবাদিক লিহাজ উদ্দীন মানিক উপস্থিত ছিলেন। পরে আরডিআরএস বাংলাদেশ কৃষি ও পরিবেশ ইউনিটের আওতায় বলরামপুর ইউনিয়নে ১২০ জন নারীকে ৪টি করে ফলদ গাছ বিতরণ করা হয়। এ সময় আরডিআরএস এর টেকনিক্যাল অফিসার (কৃষি) মোঃ ফিরোজ বুলবুল, বলরামপুর ইউনিয়ন কৃষক ফোরামের সভাপতি মোজাফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.