Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বোদায় ২ দিনব্যাপী অর্গানিক কৃষি পণ্য মেলা সমাপ্ত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :  পঞ্চগড়ের বোদায় ২ দিনব্যাপী অর্গানিক কৃষি পণ্য মেলা গতকাল সোমবার সমাপ্ত হয়েছে। ইউএসসি কানাডা-বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় সুচনা সমাজ উন্নয়ন সংস্থা’র মার্কেট এবং ভেল্যুচেইন (এমভিসি) প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন শিল্পকলা একাডেমিক চত্বরে ২দিনব্যাপী অর্গানিক কৃষিপণ্য মেলার আয়োজন করা হয়। সুচনা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল। স্বাগত বক্তব্য রাখেন সুচনা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সফিকুল আলম দোলন। আরো বক্তব্য রাখেন মার্কেট এবং ভেল্যুচেইন প্রকল্পের টেকনিক্যাল অফিসার নারায়ন চন্দ্র বর্মন। গত রবিবার অর্গানিক কৃষি ও পণ্য মেলার উদ্বোধণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা প্রমুখ। কৃষকদের বিষ মুক্ত বিভিন্ন রবিশস্য ফসল কিনতে মেলায় ক্রেতার ভিড় লক্ষ্য করা যায়।

 

Leave A Reply

Your email address will not be published.