Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বোল্ট মাতালেন গোল্ড কোস্ট

বোল্ট মাতালেন গোল্ড কোস্ট
বোল্ট মাতালেন গোল্ড কোস্ট

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে বিদ্যুতের ঝলক। সবাইকে চমকে দিলেন উসেইন বোল্ট। মঞ্চে উঠে ডিস্ক জকি হয়ে গেলেন বিশ্বের দ্রুততম মানুষ। রবিবার কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে গানের পর গান বাজিয়ে পদক জয়ী অ্যাথলিট থেকে দর্শকদের মাতিয়ে দিলেন ডিজে বোল্ট।

অ্যাথলেট ট্র্যাককে বিদায় জানালেও বিন্দাস মেজাজে রয়েছেন বিদ্যুত বোল্ট। এ দিন বোল্টকে দেখা গেল আবার হট সস চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত থাকতেও। তবে গেমসে জামাইকার পারফরম্যান্সে কি খুশি হতে পেরেছেন বোল্ট? গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে পুরুষ এবং মহিলা কোনও বিভাগেই রিলেতে সোনা জিততে পারেনি জামাইকা। সোনা জিততে পারেননি ইয়োহান ব্লেকও।

এসব দেখেই কি কয়েকদিন আগে হতাশ বোল্ট টুইট করেছিলেন, ‘আমি কি একটু আগেই অবসর নিয়ে ফেললাম?’

Leave A Reply

Your email address will not be published.