Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ব্যথা নিয়েই খেলবেন মাশরাফি বিন মর্তুজা

স্পোর্টস ডেস্ক:
মুশফিকের অনামিকার ইনজুরি সারলেও হাতের তালুর ইনজুরি পুরোপুরি সারেনি মাশরাফি বিন মর্তুজার। এখনও হাতের তালুতে ব্যান্ডেজ রয়েছে তার। তবে ব্যান্ডেজ নিয়েই অনুশীলন করে যাচ্ছেন তিনি। অবশ্য বোলিং অনুশীলন করলেও ব্যাটিং অনুশীলন করতে পারছেন না। কারণ ভালোমত ব্যাট ধরতে পারছেন না বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। তাহলে কি ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না মাশরাফি। না, ব্যাপারটা তা নয়। এমনিতে বোলিং করা তার জন্য মোটেও সমস্যা নয়। কিছুটা সমস্যা ব্যাট ধরা। হাতে দুই দিন সময় আছে। এই সময়ের মধ্যে হাতের ইনজুরি পুরোপুরি না সারলেও অনেকটাই কমে যাবে। তাই ওয়ানডে সিরিজ খেলতে সমস্যা হবে বলে মনে করেন না মাশরাফি। আর একটু আধটু সমস্যা হলেই বা কি। দেশের প্রয়োজনে সে তো ব্যাপারই না। প্রয়োজনে একটু পরে ব্যাট করতে নামবেন, এটাই জানিয়েছেন মাশরাফি। মানে ভারত সিরিজে মাঠেই থাকছেন এই লড়াকু অল রাউন্ডার। ওদিকে মুশফিক জানিয়েছেন, অনামিকার ইনজুরিটা পুরোপুরি সেরে গেছে তার। সোমবার গ্লাভস হাতে উইকেট কিপিং অনুশীলনও করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.