Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ব্রাজিল স্কোয়াড শীঘ্রই ঘোষিত হবে

স্পোর্টস ডেস্ক:
নির্ধারিত সময়ের অনেক আগেই কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করবেন ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা। চিলিতে ১১ জুন থেকে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের ৪৪তম আসর। জুনের ১ তারিখ পর্যন্ত সময় থাকলেও ৫ মে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন বলে নিশ্চিত করেন দুঙ্গা। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) অফিসিয়াল ওয়েবসাইটে এমনটি জানানো হয়। সম্প্রতি আয়োজক চিলির সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নেয় ব্রাজিল। ২৯ মার্চ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ১-০ গোলের জয় পায় নেইমার-অস্কাররা। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে মেক্সিকো ও হন্ডুরাসের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জুনের ৭ ও ১০ তারিখে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। ১৫ জুন (সোমবার) পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার এ আসরে মাঠে নামবে দুঙ্গার শিষ্যরা। গ্র“প পর্বের বাকি দুই ম্যাচে ১৮ জুন কলম্বিয়া ও ২২ জুন ভেনেজুয়েলার মুখোমুখি হবে আটবারের চ্যাম্পিয়নরা। উল্লেখ্য, ব্রাজিলের প্রথম ও তৃতীয় ম্যাচটি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় শুরু হবে। আর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে সকাল ৭টায়। ব্রাজিলের এবার নবম শিরোপা ঘরে তোলার পালা। সর্বশেষ ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল সেলেকাওরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে সর্বোচ্চ ১৫ বার কোপা আমেরিকার ট্রফি জিতে নেয়। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

Leave A Reply

Your email address will not be published.