Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ব্রাজিলের গম দেখতে খারাপ হলেও মান ভালো: খাদ্যমন্ত্রী

 নিজস্ব প্রতিনিধি : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে পত্রিকায় যেসব খবর ছাপা হচ্ছে তার কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, ‘সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে এবং আমাকে হেয় করতে একশ্রেণির পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভিত্তিহীন খবর প্রকাশ করছে। তা ছাড়া যেসব ছবি দেখানো হচ্ছে সেই ছবির সঙ্গে আমদানি করা গমের কোনো মিল নেই। ব্রাজিলের গম আসলে দেখতে খারাপ, তবে গুণগত মান ঠিক আছে।’

মঙ্গলবার সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এ-সংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

প্রশ্নকর্তা জানতে চান যারা পচা, নিম্নমানের গম আমদানিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি-না? জবাবে মন্ত্রী বলেন, বি নির্দেশে যে প্যারামিটার দেওয়া ছিল পরবর্তীতে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে সেই গম আমদানি করা হয়েছে।

যখন বলা হলো- গম খারাপ, পচা, নিম্নমানের, তখন জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সিলগালা করা অবস্থায় আবার নমুনা গ্রহণ করা হয়। সেই নমুনা আমাদের খাদ্য অধিদপ্তরের ল্যাবরেটরি, সায়েন্স ল্যাবরেটরিসহ বিভিন্ন জায়গায় পরীক্ষা করি। পরীক্ষায় দেখা যায়, প্রথম ‘বি’ নির্দেশ অনুযায়ী যে গম আমদানি করা হয়েছে, সেটা আমদানি অধিদপ্তরের বিষয়। এরপর দীর্ঘ ৪/৫ মাস পার হয়ে গেলেও দেখা যায় গমের গুণগত মান নষ্ট হয়নি, ঠিক আছে।

তিনি বলেন, পত্র-পত্রিকার নিউজ এসেছে এই গম পচা, নিম্নমানের। আসলে এর কোনো ভিত্তি নেই। ২ লাখ মেট্রিক টন গম এসেছিল। তার মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯২৫ টন গম ৩০ জুন পর্যন্ত বিলি হয়ে গেছে। আমাদের কাছে আর মাত্র ২৫ হাজার মেট্রিক টন গম রয়েছে।

তিনি বলেন, পোকার কথা বলা হচ্ছে, যে গমের ছবি দেখানো হচ্ছে, সেই গমের সঙ্গে আমাদের গুদামের গমের কোনো ছবির মিল নেই। বলা হচ্ছে পোকা খাওয়া গম, পরিচর্যা না করলে, যেকোনো গমে ওষুধ না দিলে পোকা ধরবেই।

Leave A Reply

Your email address will not be published.