ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
নির্মাণাধীন নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কে রডবাহী ট্রাক্টর উল্টে মো. হাকিম (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছে। গত কাল সকাল দশটার দিকে নবীনগর উপজেলার জালশুকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাকিম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুর গ্রামের সুরুজ খানের ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, সকাল নয়টার দিকে রডবাহী ট্রাক্টরটি উল্টে যাবার সময় এর শ্রমিক হাকিম মিয়া লাফ দেয়। এসময় চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হাকিম মারা যায়।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।