Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ব্লগার নিলয়কে হত্যার দাবি আনসার আল কায়েদার

নিলয়কে হত্যার দাবি আনসার আল ইসলামেরব্লগার নিলয় চট্টোপাধ্যায়কে হত্যার দাবি করেছে আনসার আল ইসলাম। আল কায়েদার ভারতীয় উপমহাদেশের (এআইকিউএস) বাংলাদেশ শাখার সংগঠন এটি। ansar.al.islam.bd@gmail.com ঠিকানা থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় নিলয় হত্যাকাণ্ডে দায় স্কীকার করা হয়েছে। বার্তায় সংগঠনটির অফিসিয়াল মেইল অ্যাড্রেস হিসেবে দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, `আনসার আল ইসলাম (আল কায়েদা ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ শাখা) এর মুজাহিদিনরা হামলা চালিয়ে আল্লাহ তা`আলা ও তার রাসুলের দুশমন নিলয় চৌধুরীকে হত্যা করেছেন। শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে ওই অপারেশন সম্পন্ন হয়।` আল্লাহর রাসুলের সম্মান রক্ষার্থে প্রতিশোধমূলক ওই হামলা চালানো হয়েছে বলেও বিবৃতিটিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে হুমকি দিয়ে বলা হয়, ` আমরা আল্লাহ ও তার রাসুলের নিকৃষ্টতম দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমরা এদের ও তাদের সঙ্গীদের ধ্বংস করতে সর্বশক্তি প্রয়োগ করবো। হে মুসলিম উম্মাহ আমরা আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই সন্তানদের ধমনীতের রক্ত প্রবাহিত হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ও তার রাসুলের শত্রুদের ওপর হামলা চলতেই থাকবে।’

গণমাধ্যমের কাছে প্রেরিত মেইল মেইলের প্রেরকের নাম মুফতি আব্দুল্লাহ আশরাফ। তিনি নিজেকে আনসার আল ইসলামের মুখপাত্র বলে বিবৃতিতে লেখা হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, আল কায়েদার একটি সংগঠন ব্লগার নিলয় হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বলে আমরা গণমাধ্যম সূত্রে জানতে পারছি। আদৌ আনসার আল ইসলামের পক্ষ থেকে এ বিবৃতি দেয়া হয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।`

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন। আমরা এ বিষয়ে জানার চেষ্টা করছি।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর উত্তর গোড়ান এলাকায় নীলান্দ্রী চট্টোপাধ্যায় নিলয় নামে এক ব্লগারকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে গোড়ানের ৮ নম্বর রোডের পানির পাম্পের গলিতে ১৬৭ নম্বর বাড়ির ৫ তলার ঘর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.