Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বড়াইগ্রামে অনিক মার্কেটিং কোম্পানির সেমিনার অনুষ্ঠিত

বড়াইগ্রাম প্রতিনিধি, নাটোর:
বড়াইগ্রামে অনিক সুপার ক্যাবলস মার্কেটিং কোম্পানির এক সেমিনার গত রবিবার বনপাড়াতে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির বনপাড়া ডিপো অফিসে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বুলবুল আহমেদ। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর হেলাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার বিকাশ চন্দ্র বর্ধন, ডিপু মালিক সামসুল ইসলাম ও বনপাড়া প্রেস ক্লাবের সভাপতি সাইফুর রহমান। সেমিনারে বক্তব্য রাখেন সাইফুর রহমান, সেলস ম্যানেজার রকিবুল্লা, সোহেল রানা, কাজল হোসেন, ব্যবসায়ী আকরাম হোসেন। বক্তাগণ কোম্পানির বিভিন্ন পণ্য সামগ্রী বাজারজাতকরণ ও গুণগত মান উন্নয়নের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। সেমিনারে বনপাড়া প্রেস ক্লাবের সহ সভাপতি এস.এম. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক পিকে, এম, আব্দুল বারী, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার পরিবেশক, বিক্রয় প্রতিনিধি, স্থানীয় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.