Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বড়াইগ্রামে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম প্রতিনিধি, নাটোর:
বড়াইগ্রামের ধানাইদহে গতকাল শনিবার বিকেলে নগর ইউনিয়ন বিএনপি’র এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক মো. সাজদার রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন থানা বিএনপি’র আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. একরামুল আলম, বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. হযরত আলী, মো. লিয়াকত আলী আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আজাহার আলী খলীফা, অধ্যাপক আব্দুল আলীম, ছাত্রদল সভাপতি আব্দুস সালাম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা নাজমুস্সাদাত, মো. জাহাঙ্গীর আলম, শাজাহান আলী, লিয়াকত আলী, ছাত্রদল নেতা কোরবান আলী প্রমুখ। তৃণমূল পর্যায়ে কমিটিগুলোকে শক্তিশালী করা ও চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে এ কর্মী সভার আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.