Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বড়াইগ্রামের আহমেদপুরে সীমানা পিলার উদ্বোধন

22-9-ahmedpurj-barai-jpgবড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রবেশমুখে রসুনের প্রতিকৃতি দিয়ে সুদৃশ্য উপজেলার উত্তর দিকের সীমানা পিলারের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস। বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে নাটোর-ঢাকা মহাসড়কের আহম্মেদপুর এলাকায় এই সীমনা পিলারটির উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাসরিন বানু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, এসআর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ারের প্রধান শিক্ষক গৌরপদ মন্ডল, প্রবীণ শিক্ষক ও কবি আব্দুল আলীম মাষ্টার, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন ওই প্রতিকৃতির পরিকল্পনা ও বাস্তবায়ন করেন।

Leave A Reply

Your email address will not be published.