Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঁজ করা কি-বোর্ড আনছে এলজি

lg keyboardপ্রযুক্তি ডেস্ক: বাজারে আসছে নতুন একটি পোর্টেবল কিবোর্ড। এটির মডেল পোস্টফিক্স ২ । এলজি ইলেকট্রনিক সংস্থা এটি বাজারে নিয়ে আসছে। এর আগে সংস্থাটি রোলি নামে একই ধরনের একটি কিবোর্ড বাজারে নিয়ে এসেছিল। নতুন এই কিবোর্ডটির বিশেষত্ব হচ্ছে এটি কাগজের মত ভাঁজ করে পকেটে ঢোকানো যাবে।
এলজির এই কিবোর্ডটিতে পাঁচটি সাঁরিতে কি আছে। আগের মডেলটিতে চারটি সাঁরিতে কি ছিল। এটি ভাঁজ করে সহজেই যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যাবে।
কিবোর্ডটি একই সঙ্গে তিনটি ডিভাইসের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে পেয়ার করা যাবে। অন্যদিকে এটি ডক হিসেবেও ব্যবহার করা যাবে। ব্যবহার করা যাবে টু ইন ওয়ান কনভার্টেবল ল্যাপটপেও।

Leave A Reply

Your email address will not be published.