Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গা পৌর মেয়র পদে লড়ছে ৫ প্রার্থী

ফরিদপুর থেকে, মোঃ খালেদুর রহমান ঃ foyez mia
ভাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য লড়ছে ৫ প্রার্থী। শনিবার বিকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত এ.এফ.এম.ডি রেজা পেয়েছেন নৌকা প্রতীক, বিএনপি মনোনীত ওয়াহিদুজ্জামান মিয়া পেয়েছেন ধানের শীষ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত মোঃ আসাদুজ্জামান পেয়েছেন হাত পাখা, স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মুন্সী পেয়েছেন জগ,এবং সৈয়দ আবুল ফজল প্রিন্স পেয়েছেন নারিকেলগাছ প্রতীক ।
ভাঙ্গা পৌর সভার ৯টি ওয়ার্ডে রয়েছে ১৫টি কেন্দ্র। এখানে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬শত বাষট্টি। ৫ প্রার্থীই প্রথম থেকেই নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন তাদের দোয়া ও ভোট পাওয়ার জন্য। ভোটারদের মধ্যেও এই ভোট নিয়ে রয়েছে প্রচুর আগ্রহ আর উদ্দীপনা। নিজেদের বসবাসের জায়গাকে সুন্দর রাখার জন্য তারা বেছে নিবেন যোগ্য ব্যাক্তিকে। তাই ভোটারদের মধ্যে রয়েছে অনেক হিসাব নিকাশ। ১৯৯৭ সালে ভাঙ্গা পৌর সভা গঠনের পর থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৯ বছরে পৌর সভার বেশ উন্নয়ন হয়েছে বলে মনে করেন অনেক ভোটার। নাম না প্রকাশ করার শর্তে কয়েক ভোটার জানান আগামী ২০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে এখনো বেশ কয়েকদিন বাকী , দেখি কোন প্রার্থী কেমন কর্মসুচী দেন। এবার দেখেশুনে ভোট দেওয়ার কথা ভাবছেন অনেকেই। তাই কোন হিসাব ছাড়াই বলা যায় প্রতিটি দিন গড়ানোর সাথে সাথে জমে উঠবে ভাঙ্গা পৌর সভার নির্বাচন।

Leave A Reply

Your email address will not be published.