Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

news-1মাসুম আল ইসলাম ,ভাঙ্গা ঃ ফরিদপুরের ভাঙ্গায় বহুল প্রচারিত ও প্রকাশিত দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে।

উপজেলা পরিষদ সংলগ্ন বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) প্রধান কার্যালয়ে পত্রিকাটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালীসহ স্থানীয় অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) ভাঙ্গা থানা শাখা কমিটির সভাপতি ও নিউজ এজেন্সি২৪.কম প্রতিনিধি মনিরুল হক মোল্লা, দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার ষ্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান, দৈনিক বজ্রশক্তি প্রতিনিধি মাসুম আল ইসলাম, ওপেন আই২৪.কম প্রতিনিধি ছাত্তার ভান্ডারী, সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার বার্তা সম্পাদক রফিকুল ইসলাম, আমার ফরিদপুর.কম প্রতিনিধি মাহমুদুর রহমান তুরান, কে এম কলেজের প্রভাষক মো: সাইদুর রহমান ভ’ঁইয়া, মানবাধিকার কর্মী টিটু খান প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিওজেএ ভাঙ্গা থানা কমিটির সভাপতি মনিরুল হক মোল্লা। উল্লেখ্য অনুষ্ঠানটি দৈনিক বাঙ্গালী খবর পত্রিকা ভাঙ্গা উপজেলা অফিস এর আয়োজনে অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.