ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত-৩০
মোঃ রবিউল ইসলাম ভাংগা ফরদিপুর প্রতিনিধি
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবনাতলা নামক স্থানে শুক্রবার সকালে চরমোনাই ভক্তবৃন্দের বাস ও সংবাদ পত্রের মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এসময়ে ঊভয় গাড়ীর কমপক্ষে ৩০ জন লোক আহত হয়। এদের মধ্যে গুরুত্বর আহত ১০জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হল- আজমত শেখ, ফারুক ব্যাপারী, ফিরদাউস ব্যাপারী, আরিফ শেখ, খোকন শেখ, রিপন মুন্সী, আছাদ শেখ। আহত সকলের বাড়ি ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামে।
জানাযায়,ভাঙ্গা থেকে বরিশালগামী যাত্রীবাহী রিজার্ভ বাস ও মাওয়া থেকে বরিশাল গামী সংবাদ পত্রের মাইক্রোবাস একে অপরকে অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ লেগে এই দুর্ঘটনা ঘটে। গাড়ী নাম জানা যায়নি।