Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় ২ মণ জাটকা ইলিশ আটক

ভাঙ্গা সংবাদদাতা, ফরিদপুর:
ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া মহাসড়ক সংলগ্ন পাইকারী মাছ বাজারে অভিযান চালিয়ে সোমবার সকালে ২ মণ জাটকা ইলিশ আটক করেছে মৎস্য কর্মকর্তাগণ। এ সময় জাটকা বিক্রয়ের সাথে জড়িতরা মৎস্য কর্মকর্তাদের দেখে জাটকা ফেলে পালিয়ে যায়।
সংস্লিষ্ট সূত্রে জানা যায়, বার বার নিষেধ করার পরও আড়তে জাটকা বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. আবুবক্কর সিদ্দিকের নির্দেশে মাঠ সহকারী মো. আবুজাফর সোমবার সকালে আড়তে অভিযান চালান। এ সময় সততা মৎস্য আড়ত এবং বাবা লোকনাথ মৎস্য আড়তের সামনে থেকে দুই মণ জাটকা ইলিশ আটক করা হয়। ঘটনাস্থল হতে এ সময় দুইজন দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সততা ও বাবা লোকনাথ মৎস্য আড়তের মালিককে জিজ্ঞাসা করলে তারা বলে আটককৃত জাটকা তাদের নয়।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক বলেন, আটককৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও গরীবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.