Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় ২৩৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

নওগাঁয়-ইয়াবা-ট্যাবলেটসহ-আটক-১মোঃ রবিউল ইসলাম, ভাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি ঃ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভিমিরকান্দা হতে বুধবার বিকালে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
্এ এসপি হাফিজুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন হামিরদী ইউনিয়নের ভিমিরকান্দা গ্রামের কুমার নদীর পূর্ব পার্শ্বে অবস্থিত বসবাসকারী মোছাঃ দিনারা বেগম নামক একজন মহিলা তার নিজ ঘরে মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল বুধবার বিকালে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবা সহ দিনারা বেগম (৪৫) কে আটক করে। সে ভিমিরকান্দা গ্রামের মোহাম্মদ চোকদারের স্ত্রী। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

এ ব্যপারে ফরিদপুর জেলার ভাংগা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.