Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হাতীবান্ধায় পানিবন্দি হাজারও পরিবার

হাতীবান্ধা, লালমনিরহাট প্রতিনিধি:  ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা ও সানিয়াজান নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বন্যা দেখা দিয়েছে। তিস্তার পানিতে প্রবেশ করে প্রায় এক হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। নদীর গর্ভে বিলিন হয়েছে শতাধিক পরিবারের ঘরবাড়ী।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে তিস্তার নদী পানি কমতে শুরু করে। লালমনিরহাট জেলার হাতীবান্ধায় অবস্থিত তিস্তা ব্যারেজ দোয়ানী পয়েন্টে বিপদ সীমার ২০ সেঃ মিঃ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে পাউবো সুত্র জানান।

বুধবার রাতে উপজেলার গড্ডিমারী এলাকার তালেব মোড়ে হাতীবান্ধা-বড়খাতা বাইপাস সড়কটি ভেঙ্গে এক হাজার পরিবার পনিবন্দী হয়ে পড়েছে।

এ দিকে তিস্তার পানি বৃদ্ধিতে হাতীবান্ধার উপজেলার গড্ডিমারী, চর গড্ডিমরী, সিঙ্গিমারী, ধুবনী, চর সিন্দুনা, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ী ইউনিয়ন, বিছনদই এলাকার হাজারও পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। গড্ডিমারী আদর্শ গ্রামের শফিকুল ইসলাম,জয়নাল, কাশেম আলী,তাইজুল,তাজেল সহ প্রায় শতাধিক পরিবারের ঘরবাড়ি নদীর গর্ভে বিলিন হয়েছে। পরিবার গুলো আশ্রায় নিয়েছে খোলা আকাশের নিচে। হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী এলাকার তালেব মোড়ে সড়ক ভেঙ্গে তিস্তার পানি উপজেলার তিনটি ইউনিয়নে প্রবেশ করে। ইতো মধ্যে হাতীবান্ধা-বড়খাতা বাইপাস সড়কের সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে গেছে।

গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান জালাল উদ্দিন বুলু জানান, সড়কটি ভেঙ্গে গেলে প্রায় এক হাজার পরিবার পনিবন্দী হয়ে পড়ছে। সরকারী ত্রানের জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসারেন কাছে আবেদন জানিয়েছি। ত্রান আসলে বন্যাত্যদের মাঝে পৌছে দেওয়া হবে ।

Leave A Reply

Your email address will not be published.