Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারত সিরিজের আগে…….

s-1স্পোর্টসা ডেস্ক:
মাত্রই পাকিস্তানের সাথে লম্বা একটা সিরিজ শেষ করলো জাতীয় দল। ওদিকে ঘরোয়া ক্রিকেটে বিসিএলের ৪ দিনের আসরের সর্বশেষ পর্বের খেলা শেষ হয়েছে ১০ মে। বাকি থাকা একমাত্র পর্ব শুরু হবে ২৪ মে থেকে। এই দুই পর্বের মাঝে আছে ১৪ দিনের লম্বা বিরতি। টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান কাল জানিয়েছেন, জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের অনুরোধেই এই বিরতি। কারণটা, পাকিস্তান সিরিজ শেষে একটু বিশ্রামের সুযগ দেওয়া জাতীয় দলের ক্রিকেটারদের। আগামী ২২ বা ২৩ মে ফিটনেস টেস্টে করা হবে ক্রিকেটারদের। এরপর খেলবেন বিসিএল। আর ভারত সিরিজের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবার কথা জুনের ১ তারিখ থেকে।

Leave A Reply

Your email address will not be published.