Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হায়দ্রাবাদে দুই কন্যাশিশুকে হত্যা করল মা

inবিডিপি ডেস্ক: ভারতের হায়দ্রাবাদ শহরে আট ও তিন বছর বয়সী দুই শিশুকন্যাকে তাদের মা খুন করেছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় রজিনি চুটকে তার আট বছরের কন্যা আশবিকা এবং তিন বছরের কন্যা আবিশকা কে জ্যামের ভাঙা বয়ামের টুকরা দিয়ে গলা কেটে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন। কন্যাদের বাবা ভিনয় চুটকে তাদের যৌন নিপীড়ন করতেন বলে সন্দেহ এমবিএ পাশ রজিনির। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রজিনি তার বন্ধুদের ক্ষুদে বার্তা পাঠিয়ে জানান কন্যাদের খুন করে তাদের নিপীড়ন ও হেনেস্তা থেকে ‘মুক্ত’ করে দিয়েছেন। রাত পৌনে ১০টায় নিজের দোকান থেকে ফিরে ভিনয় বাসার প্রধান দরজা খোলা এবং বাসায় ‍ঢুকে স্ত্রী রজিনি বাসায় নেই দেখতে পান।
বাসার একটি খাটের নীচে এক কন্যার লাশ ও বাথরুমে আরেক কন্যার রক্তাক্ত লাশ খুঁজে পান তিনি। কিছুক্ষণের মধ্যেই রজিনি বাসায় ফিরে কন্যাদের হত্যার কথা স্বীকার করেন। হুসাইনসাগর হ্রদে গিয়ে রজিনি আত্মহত্যারও চেষ্টা করেন বলে জানা গেছে।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা প্রকাশ রেড্ডি বলেন, ‘মেয়েদের খুন করার পর তিনি ট্যাঙ্ক বান্ড এলাকায় গিয়ে নিজেকে পরিষ্কার করেন তারপর বাসায় ফিরে যান এবং আত্মসমর্পণ করেন।’
গত ছয়মাস ধরে নিজের স্বামীকে রজিনি সন্দেহ করছিলেন, এমন কথা পুলিশকে জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রজিনি দাবি করেছেন, তার বড় কন্যা তাকে বলেছে যে কেউ তাকে অনৈতিকভাবে স্পর্শ করেছে এবং বাবার উপস্থিতিতে সে ভয়ে কাঁপতে থাকে।
গত সপ্তাহে চুটকে দম্পতির মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় বলে জানিয়েছেন প্রতিবেশীরা। কথিত নিপীড়নের বিষয়ে তখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। চুটকে দম্পতি সম্প্রতি মহারাষ্ট্র থেকে হায়দ্রাবাদ চলে এসেছিলেন। এনডিটিভি।

Leave A Reply

Your email address will not be published.