Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতের কাটাতারে প্রতিনিয়ত মরছে বাংলাদেশি নাগরিক, বন্ধ হচ্ছে না মাদক ও গরুব্যবসা

মহেশপুর প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত ও শ্যামকুড় সীমান্ত দিয়ে প্রতিনিয়িত চলছে চোরাচালান। ভারত থেকে গরুসহ বাংলাদেশে আসছে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজাসহ মাদকদ্রব্য যার ফলে ধ্বংস হচ্ছে যুব সমাজ।
বাংলাদেশের নাগরিক ও গরু ব্যবসায়ীরা বেশি টাকার জন্য ভারতের সীমান্তে কাটাতার কেটে গরু আনতে গিয়ে প্রাণ হারাচ্ছে ও ধরা পড়ছে ভারতের বি.এস.এফের হাতে। গত ৩/০৭/১৫ কাঞ্চনপুর গ্রামের সমসের আলীর ছেলে মো. শফিকুল ইসলামসহ আরো অনেকে অবৈধভাবে রাতের আধারে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়ে।
এ বিষয়ে বাগাডাঙ্গা বিজিপি ক্যাম্প কমান্ডার মো. নজরুল ইসলাম জানান, বাংলাদেশের কোন নাগরিক বা চোরাচালানী কেউ সীমান্ত পার হয়ে ভারত অথবা বাংলাদেশে ঢুকতে পারছে না। গরু ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, ভারতে গিয়ে গরু আনলে প্রতি জোড়া গরুর কমিশন পেয়ে থাকি ১৫ থেকে ২০ হাজার টাকা। এজন্য জীবনকে বাজি রেখে ওপারে যাই। এভাবে অধিক টাকার লোভে জীবনকে বাজি রেখে তারা ভারতে গিয়ে গরুসহ মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, ও যুবসমাজ ধ্বংসকারী সামগ্রী বাংলাদেশে পাচার করছেন। শুধু বাঘাডাঙ্গা ও শ্যামকুড় সীমান্ত দিয়ে নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দিয়ে পার হচ্ছে এসব অবৈধ মাদকদ্রব্য।

Leave A Reply

Your email address will not be published.