Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতের প্রধানমন্ত্রী মোদির চীন সফর শুরু

2015-05-14_3_986270 আন্তর্জাতিক ডেস্ক:  তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার চীনে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তার প্রথম গন্তব্য চীনের ঐতিহ্যবাহী শহর জিয়ান, যা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শহর। ত্রিদেশীয় সফরের প্রথম ধাপে চীন সফর শেষে তিনি মঙ্গোলিয়া ও কোরিয়া যাবেন।

জি’য়ান জিয়ানইয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর ভারতের প্রধানমন্ত্রীকে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়। জিয়ানের টেরাকোটা যোদ্ধা যাদুঘর দিয়েই নিজের চীন সফরের কর্মসূচী শুরু করেন ভারতের প্রধানমন্ত্রী। আজই রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদি।

মোদি আজই বেইজিং যাবেন। আগামীকাল চীনের প্রধানমন্ত্রীর সাথে তিনি বৈঠকে বসবেন। বৈঠকে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। আগামীকাল বেইজিংয়ে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন মোদি। সফরের শেষদিনে শনিবার সাংহাইয়ে বৈঠক রয়েছে শিল্পপতিদের সঙ্গে। ভারতে বিনিয়োগ টানার ক্ষেত্রে সেই বৈঠক ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে শিল্প মহল।

সম্ভবত চীনের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করতে পারে ভারত। এই দু’দেশের পারস্পরিক আস্থা ও আত্মবিশ্বাসকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে সংক্রান্ত ১০টি গুরুত্বপূর্ণ চুক্তিও হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.