Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভুল আইনে বিচার: আ. জলিলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর আরোপে হাইকোর্টের রুলভুল আইনে বিচার করায় ভোলার চরফ্যাশনের আব্দুল জলিলকে নিম্ন আদালতের দেওয়া ১৪ বছরের সাজা বাতিল করে তাকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার আব্দুল জলিলের করা জেল আপিল মঞ্জুর করে বিচারপতি এ এফ এম আব্দুর রহমান এ রায় দেন।
রায়ে বলা হয়, ধর্ষণের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও এ সময় আসামির বয়স ছিল ১৫ বছর। যার বিচার করতে হবে শিশু আইনে। কিন্তু বিচারক প্রচলিত আইনে বিচার করে তাকে দণ্ড দিয়েছেন যা সংবিধান পরিপন্থী।
আদালত রায়ে আরো বলেন, নিম্ন আদালতের বিচারক তাকে বিচারের নামে অবিচার করেছেন। এই কারণে ১৪ বছরের সাজার বিনিময়ে তার ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা রাষ্ট্রপক্ষকে পরিশোধ করতে হবে। একই সাথে দণ্ডপ্রাপ্ত আব্দুল জলিলকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত।

Leave A Reply

Your email address will not be published.