Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভুল করলেন না রোনালদিনহো

s-1
স্পোর্টস ডেস্ক:
অভিষেক ম্যাচের মতো এ ম্যাচে আর ভুল করলেন না রোনালদিনহো। ম্যাক্সিকান লিগা এমএক্সে খেলার ছয় মিনিটেই পেনাল্টি থেকে তার দল কুইয়েরেতারোকে এগিয়ে নেন সাবেক বার্সেলোনা মিডফিল্ডার। আর খেলা শেষে গুয়াদালাজারার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পায় কুইয়েরেতারো। এর আগে গত মঙ্গলবার অভিষেক ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সাবেক ব্রাজিলীয়ান এ তারকা। এদিকে এই ম্যাচের মধ্য দিয়ে টানা চার ম্যাচের জয় খরা কাটাল ম্যাক্সিকান এই ক্লাবটি। দুইবারের বর্ষসেরা এই ফুটবলার এখন পর্যন্ত বিভিন্ন ক্লাবের হয়ে ৪০৯ ম্যাচে ১৬১টি গোল করেছেন। আর জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচে ৩৩টি গোল করেছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.