Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ৮০০ ছাড়িয়েছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপে এখনো অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত এক হাজার ৮০৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন চার হাজার ৭০০ জন।
শনিবার শক্তিশালী এই ভূমিকম্পের পর সময়ের সাথে পাল্লা দিয়ে মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে। হিমালয় কন্যা নেপাল যেন এক ধ্বংস উপত্যকায় পরিণত হয়েছে।
রিখটার স্কেলে ৭ দশকি ৯ মাত্রার ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল কাঠমন্ডু ও পোখরার মাঝের লামজুং। ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রার এই ভূমিকম্পে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ধারাহারা টাওয়ার ধসে নিহত হয়েছেন ১৮০ জন। দেশটির হাসপাতাল থেকে শুরু করে বাড়িতে কেবল মানুষের আর্ত চিত্কার শোনা যাচ্ছে। বহু লোক এখনো নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের আঁঁচ পড়েছে বাংলাদেশ এবং ভারতেও। বাংলাদেশে তিনজন এবং ভারতে ৪১ জন নিহত হয়েছেন। মাউন্ট এভারেস্টে নিহতের সংখ্যা ১০ জন।

সূত্র: বিবিসি, রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি’র।

Leave A Reply

Your email address will not be published.