Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভূরুঙ্গামারীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত

ভূরুঙ্গামারী সংবাদদাতা: “দেশ গড়ার প্রয়োজনে দুর্নীতি রুখবো সর্বজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কুড়িগ্রামের ভূরুঙ্গমারীতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পলিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে মানব বন্ধন ও বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক ওয়াজেদ আলী সরকার ও সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান, প্রভাষক আনিছুর রহমান প্রমুখ। সভায় বক্তারা উপস্থিত ছাত্র-ছাত্রীদের দুর্নীতি মুক্ত থাকার পাশাপাশি সকলকে দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হওয়ার আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.