Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মধুখালীতে ঈদপুর্ণমিলনী ও গুণিজন সম্মাননা প্রদান

madhukhali sommanona pic01রেজাউল করিম তুহিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : গতকাল শুক্রবার রাতে মধুখালী উপজেলা হাইওয়ে ফুডপার্ক হলরুমে ফরিদপুরের একটি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন সংগঠন বন্ধন জার্নালিস্ট এসোসিয়েট এর আয়োজনে ঈদ পুর্ণমিলনী ও বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় গুণীজন সম্মাননা-২০১৬ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচিত গুণিজনদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। নির্বাচিত গুণিজনরা হলেন শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। শ্রেষ্ঠ শিক্ষক ভুবন চন্দ্র কর (সাবেক প্রধান শিক্ষক মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়)। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মো. হাবিবুর রহমান মহব্বত মফস্বল সম্পাদক (দৈনিক আমার সংবাদ), অ্যাড. মানিক মজুমদার ( সংবাদ, মধুখালী প্রতিনিধি), এ, কে, এম ইলিয়াস সিদ্দিকী (যুগান্তর, মধুখালী প্রতিনিধি), শাহ্ মো. ফারুক হোসেন ( ইত্তেফাক, মধুখালী সংবাদদাতা), মো. মনিরুজ্জামান মৃধা মন্নু ( আলোকিত বাংলাদেশ, মধুখালী সংবাদদাতা), রঘুনন্দন সিকদার (ভোরের ডাক, বালিয়াকান্দি প্রতিনিধি), মো. সোহেল মিয়া (আলোকিত বাংলাদেশ, বালিয়াবান্দি সংবাদদাতা), মেহেদী হাসান (আমারষংবাদ, বালিয়াকান্দি প্রতিনিধি), সমাজ সেবায় আবুল কালাম আজাদ ( বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান), মতিয়ার রহমান খান (নব-নির্বাচিত বাগাট ইউপি চেয়ারম্যান), জাহিদুল হাসান টিপু ও শেখ সবুজ ( সমাজ সেবক), সাহিত্য ও সংস্কৃতিতে রওশন ইসলাম গরীব (ডুমাইন), উত্তম কুমার সাহা (বাগাট), অরবিন্দ মজুমদার (বাগাট), গোলাম মোর্তবা রিজু (বাগাট), ক্রীড়া বিষয়ে গোলাম কিবরিয়া, স্বাস্থ্য সেবায় মো. মাসুদ হোসেন মিয়া (ল্যাব ব্যবসায়ী)। ঈদপুর্ণমিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে রাতে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.