Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মধুখালীতে বিসিএস শিক্ষক সমিতির জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

madhukhalli ain manobbondhon pic
রেজাউল করিম তুহিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: আজ বুধবার মধুখালীতে সরকারি আইনউদ্দিন কলেজের বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আয়োজনে বেলা সাড়ে ১১ টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ এলাকায় জঙ্গিবাদ নিপাত যাক গুলশানের হলি আর্টিজান রেস্তায়ায় ও বিভিন্ন সময়ের জঙ্গিহামলার প্রতিবাদে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জমান বাচ্চু, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষে মোনতাজ উদ্দিন, মোহাম্মদ মোহসিন, বাদল হাওলাদার, শওকত আহমদ, মো. ইউনুস আলী, রোকসানা গোলান্দাজ, জাকারিয়া, দিলরুবা বিথি, অরুপ মজুমদার, ছাত্রনেতা উজ্জল বিশ্বাস প্রমুখ। মানব বন্ধন কর্মসূচিতে সরকারি আইন উদ্দিন কলেজের প্রায় ২ হাজার ছাত্রছাত্রী, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেয়।

Leave A Reply

Your email address will not be published.