Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মধুখালীতে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ৪ ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল আ‘লীগে বিদ্রোহী-৪ বিএনপি একক

madhukhali up nirbachon picরেজাউল করিম তুহিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার ৪র্থ ধাপে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে ফরিদপুরের মধুখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে চেয়ারম্যান পদে ১৬জন, সংরক্ষিত মহিলা আসনে ৪০ জন এবং সাধারণ সদস্য পদে ১২৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক এবং অপর রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামের দপ্তরে। এ চারটি ইউনিয়নে ভোট গ্রহণ আগামী ৭ মে অনুষ্ঠিত হবে।
এদিকে আওয়ামীলীগ ৪টি ইউনিয়নে একক প্রার্থী ঘোষণা দিলেও দল থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে তিনটি ইউনিয়নে ৪ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এ ক্ষেত্রে বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী নেই। ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন তাদের মধ্যে কামারখালী ইউনিয়নে ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান বিশ্বাস, (আ‘লীগ), বর্তমান চেয়ারম্যান উপজেলা আ‘লীগের সদস্য মো. লুৎফর রহমান (আ‘লীগ বিদ্রোহী), উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী রাকিব হোসেন ইরান (বিএনপি)। বাগাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম ফকির (বিএনপি), মো. মতিয়ার রহমান খান (আ‘লীগ), মো. মুরাদ মিয়া (স্বতন্ত্র), মো. মনিরুল ইসলাম (স্বতন্ত্র)। রায়পুর ইউনিয়নে মো. কামরুজ্জামান (বিএনপি), মো. মোতালেব হোসেন মৃধা (আ‘লীগ), উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সম্প্রতি আ‘লীগের যোগদান করেন এবং আ‘লীগের মনোনয়ন না পাওয়ায় বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন মিয়া (আ‘লীগ বিদ্রোহি), মো. সিরাজুল ইসলাম (ওয়ার্কার্স পার্টি)। জাহাপুর ইউনিয়নে মাসুদ খান (বিএনপি), বর্তমান চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু (আ‘লীগ), আ‘লীগে মনোনয়ন চেয়ে না পাওয়া আজাদ রহমান টিক্কা (আ‘লীগ বিদ্রোহ), ইছাক হোসেন ম্যোলা (আ‘লীগ বিদ্রোহী) আছাদুজ্জামন (স্বতন্ত্র)। জাহাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আপন দুই ভাই আজাদ রহমান ও আসাদুজ্জামান মনোনয়ন দাখিল করেছেন। ৪ জন প্রার্থী উপজেলা আওয়ামীলীগের কাছে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে মনোনয়ন দাখিল করায় তাদেরকে বিদ্রোহী হিসেবে ধরা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.