Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মহাদেবপুরে ২’শ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ২’শ বোতল ফেন্সিডিল সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার খাজুর ইউনিয়নের দেবীপুর মোড়ের পাশ থেকে এস আই রুহুল আমিনের নেতৃত্বে এ এস আই আলমাস আলী ও তার সঙ্গীয় ফোর্স মাদক ব্যবসায়ী টিপু সুলতান (৩৮) কে ২’শ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে। আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর চারঘাট উপজেলার বাদুড়ীয়া গ্রামের মৃত মইনুল ইসলামের পুত্র। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ উপজেলাকে মাদক মুক্ত উপজেলা গড়তে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। সর্বস্তরের মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আশা হবে। গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.