Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাগুরা সড়ক দূর্ঘটনায় ১ ব্যাংক কর্মকর্তা নিহত; আহত ১০

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় সড়ক দূর্ঘটনায় রকিবুল ইসলাম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার এসআই আবু হেনা মিলন জানান, শনিবার সকাল ৮ টার দিকে শহরের ভায়না মোড় থেকে যশোর এর উদ্দেশ্যে বাসটি ছেড়ে যায়। বাসটি কিছুদুর যেয়েই মাগুরা টেক্সটাইল মিল এলাকায় পৌছালে। নসিমনের সাথে বাসের সংঘর্ষে হলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় বাস যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মার্কেন্টাইল ব্যাংকের যশোর শাখায় ফিল্ড কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। মাগুরা মহম্মদপুর উপজেলার ্ওমেদপুর গ্রামে নিহত রকিবুলের বাড়ি বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.