Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মাগুরায় ট্রাকচাপায় এক পুলিশ সদস্যের মৃত্যু

road-accident 2মাগুরা প্রতিনিধি:
হরতালে নাশকতা রোধে দায়িত্বপালনের সময় ট্রাকের চাপায় মাগুরার হাজিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুন্সি মো. মশিয়ার রহমান (৪৮) নিহত হয়েছেন। গত কাল দুপুর ১২টার দিকে মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এসআই মশিয়ারের বাড়ি ঝিনাইদহ জেলার হাটগোপালপুরে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দুপুরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হরতালে নাশকতা এড়াতে দায়িত্বপালন করতে মাগুরা শহরে যাচ্ছিলেন মশিউর। পথে ইছাখাদা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময় পেছন দিক থেকে ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকেই ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়ে মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, মৃতদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে মাগুরা পুলিশ লাইনে আনা হয়েছে। গত কাল বেলা ২টায় সেখানে নামাজে জানাজা শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে বলেও এ রিপোর্ট তৈরিকালে জানান তিনি। দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণ করায় তার পরিবারকে এককালীন নগদ পাঁচ লাখ টাকা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.