Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মানবতাবিরোধী অপরাধ মুজাহিদের আপিলের রায় মঙ্গলবার

স্টাফ রিপোর্টার:  একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের চূড়ান্ত রায় মঙ্গলবার ঘোষণা করা হবে।

সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রকাশিত কার্যতালিকায় ১ নম্বরে তার নাম রাখা হয়েছে  রাখা হয়েছে। সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মুজাহিদের বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এটি হবে মানবতাবিরোধী মামলায় আপিল বিভাগের চতুর্থ রায়। এর আগে আপিল বিভাগের রায়ের পর জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়েছে এবং জামায়াতের নায়েবে আমির দেলোওয়ার হোসাইন সাঈদী আপিলের রায়ে আমৃত্য কারাদণ্ড ভোগ করছেন।

গত ২৭ মে উভয়পক্ষের চূড়ান্ত যুক্তি উপস্থাপন শেষে মুজাহিদের মামলাটি রায়ের জন্য ১৬ জুন ধার্য করেন আপিল বিভাগ। প্রসঙ্গত, ২০১৩ সালের ১১ আগস্ট   মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা।

২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।

Leave A Reply

Your email address will not be published.