Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মামলা দেয়ার প্রতিবাদে মহেশপুর উপজেলা বিএনপির নিন্দা

মহেশপুর প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহেশপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোমিনুর রহমানের নেতৃত্বে উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহানুর আলম, নেপা ইউনিয়ন বিএনপি নেতা ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী মফিজুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সোহাগ খান, উপজেলা ছাত্রদল নেতা মকলেছুর রহমান রনি, মতিউর মুন্না জনি, পৌর ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্রনেতা মাহি বিল্লাহ শান্ত প্রমুখ।
সভায় উপস্থিত বক্তারা অবিলম্বে ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃবৃন্দের নামে দায়েরকৃত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.