মাশরাফির ‘দুই ভাবনা’
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের ক্রিকেটারদের ভাবনাজুড়ে এখন ভারত সিরিজ। সীমিত ওভারে দলের ক্রিকেট মাশরাফি বিন মুর্তজার ভাবনটাই যেন সবার চেয়ে বেশি। আর আগামী ১০ জুন থেকে শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে তিনি ভাবছেন মূলত দুটি বিষয়ে নিয়ে। এর মধ্যে মাশরাফির প্রথম ভাবনা হল ভারতীয় ব্যাটিং লাইন আপ নিয়ে। বললেন, ‘ওদের শক্তিশালী ব্যাটিং অর্ডার শক্তিশালী। কাউকে আপনি বাদ দিতে পারবেন না। বিরাট কোহলি, রোহিত, শিখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানে দারুণ ফর্মে। গত ৬-৮ বছরে দারুণ করেছেন মহেন্দ্র সিং ধোনি। কাজেই তাদের যেকোনো একজনের ওপর মনোযোগ দেওয়া কঠিন। গতির ক্ষেত্রে বোলাররা বিশ্বকাপ থেকে ভালো ফর্মে।’ মাশরাফির দ্বিতীয় ভাবনা হল ‘বৃষ্টি’। আগামী সাত জুন বাংলাদেশে আসছে ভারত। আর সময়টা বর্ষাকাল বলেই বৃষ্টির বাগড়ার ব্যাপারটা পুরোপুরি উড়িয়ে দেয়া যাচ্ছে না।। তবুও মাশরাফি চান লড়াইটা হোক পুরোপুরি। বললেন, ‘আশা করছি, বৃষ্টির বাগড়া ছাড়া দুই দলই ৫০ ওভার করে খেলবে। তবে বর্ষার মৌসুম এমনটা আসলে কঠিনই।’