Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মাহির লাকি চার্ম আংটির রহস্য

01_Mahiবিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। দীর্ঘদিন যাবৎ তার ডান হাতের রিং ফিঙ্গারে একটি আংটি পড়তেন। এ আংটিকে তিনি তার লাকি চার্ম হিসেবেও মনে করেন। কিন্তু তিনি এখন থেকে তার আংটিটি আর পড়বেন না বলে জানিয়েছেন। কিন্তু কেন মাহি এ আংটি পড়তেন এবং কেন এখন থেকে আর সেটি পড়বেন না সেটি নিজেই জানিয়েছেন মাহি। এ অভিনেত্রী তার ফেসবুকের একটি পোস্টেরমাধ্যমে তার আংটি রহস্য জানান। পোস্টে তিনি লেখেন,‘এটা অনলি একটা আংটি না, এটা আমার কাছে একটা লাকি চ্যাম্প। আজ পর্যন্ত কোনোদিন এটা ছাড়া কোথাও যায়নি। বাসা থেকে বের হয়ে অনেক দূর চলে গেলেও যদি দেখতাম আংটিটা আমি পড়িনি, তা হলে আবার বাসায় এসে সেটা পড়ে বের হতাম। এই আংটিটা আমার কাছে যে কত্ত দামি সেটা আমি নিজেই জানিনা। আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড রুপা এটা আমাকে গিফট করেছিল। ও এখন নেই। মারা গেছে অনেক বছর আগে। যদিও ও নেই কিন্তু আমি আজ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ওর গিফট টা আমার কাছ থেকে আলাদা করিনি। প্রত্যেকটা বার আমি আল্লাহর কাছে বলতাম যেন আমার কাছ থেক সব হারিয়ে গেলেও এটা যাতে না হারাই। কারণ এই রিং টা যতবার দেখি ততবার মনে হয় ও আমাকে খুব ভালোবাসে,আমাকে সারাক্ষণ দেখে, আমাকে আগলে রাখে। নিজেকে কখনও একা মনে হয়নি। ভাবছি রিংটা আর পড়বোনা। খুলে ফেলবো। কারণ সাত আসমানের ঠিক কোনো আসমানটাই তুই আছিস জানিনা। ওখানে এত্তগুলা বান্ধবী পেয়েছিস যে সময় করে আমার স্বপ্নেও আসিস না। তাই ঠিক করেছি তোর সাথে আর মনে মনে কথা বলে তোকে জ্বালাবোনা। তোর সাথে জন্মের আড়ি। মাহি এখন অবস্থান করছেন ভারতের পশ্চিম বঙ্গে। সেখানে তার পরবর্তী অগ্নি টু সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। চলতি মাসের ২৮ তারিখ থেকে ব্যাংককে শুরু হতে যাচ্ছে তার নতুন সিনেমা অগ্নি টু এর শ্যুটিং।

Leave A Reply

Your email address will not be published.