Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিঠাপুকুরে নিখোঁজের ৪ দিন পরে কৃষকের লাশ উদ্ধার

লাশ উদ্ধারমিঠাপুকুর(রংপুর)সংবাদদাতা: রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের ৪ দিন পর শফিকুল ইসলাম (৪৭) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার একটি বাঁশঝাড়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পুলিশের ধারণা, সন্ত্রাসীরা তাকে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়েছে। শফিকুল ইসলাম উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের রাধা বল্লবপুর গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।
তার স্বজনরা জানান, ৪ দিন আগে বিকেলে কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বিভিন্নস্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার ভোরে এলাকাবাসী শফিকুলের বাড়ি থেকে আধা কিলোমিটারেরও কম দূরত্বে একটি বাঁশঝাড়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, লাশের শরীরের বিভিন্নস্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ঘাড় মটকানো ও একটি চোখ উপড়ে ফেলা ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.