Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিন্টুর আবেদনের শুনানি বৃহস্পতিবার

download (25)
 চেম্বার জজ আদালতের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করা আবদুল আউয়াল মিন্টুর আবেদনের ওপর কোন স্থগিতাদেশ না দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। আগামী বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে চেম্বার জজ আদালতের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকী বেঞ্চে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ইসির সিদ্ধান্ত বহাল রেখে মিন্টুর রিট খারিজ করে দেয়।
এ আবেদনে ইসির সিদ্ধান্তের স্থগিতের পাশাপাশি নির্দেশনা চাওয়া হয় বলে জানিয়েছেন মিন্টুর আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন।

Leave A Reply

Your email address will not be published.