Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিরপুরে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত বাংলাদেশে

ক্রীড়া প্রতিবেদক :  মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আকাশ কালো মেঘের দখলে। পুরো আকাশ মেঘাচ্ছন্ন। বাংলাদেশ ও ভারতের শেষ ওয়ানডে হবে কি না, তা নিয়ে শঙ্কা!

খেলা হবে কি না, তা নিয়ে শঙ্কা থাকলেও এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিংয়ে নেমেছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৩ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২২ রান। ব্যাট করছেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা।

পুরোপুরি ফিট না হওয়ায় গত দুই ওয়ানডে খেলা তাসকিন আহমেদকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন আরাফাত সানী। যদিও শেষ ম্যাচের জন্যে স্কোয়াডে লেগ স্পিনার জুবায়ের হোসেনকে নেওয়া হয়েছিল। কিন্তু সেরা একাদশে তাকে রাখেনি টিম ম্যানেজম্যান্ট।

ভারতীয় দলে দুটি পরিবর্তন এসেছে। রবীন্দ্র জাদেজা ও ভুবনেশ্বর কুমারের বদলে একাদশে ঢুকেছেন স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদব।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭৯ রানে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করেন টাইগাররা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান।

ভারত দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাউডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, স্টুয়ার্ট বিন্নি, আকসার প্যাটেল, ধাওয়াল কুলকার্নি।

Leave A Reply

Your email address will not be published.