Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মির্জাপুরে মুক্তিপণ না পেয়ে দুই শিশুকে গলা কেটে হত্যা

মির্জাপুর টাঙ্গাইল

মির্জাপুর সংবাদদাতা, টাঙ্গাইল: টাঙ্গাইলে মুক্তিপণ না পেয়ে দুই শিশুকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর থানার পুলিশ উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ময়ূরভাঙ্গা এলাকার একটি লেবুবাগান থেকে তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলো ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চর চৌহাট (দেলুটিয়া) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাকিল মিয়া ও আবু বক্করের ছেলে ইমরান হোসেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বুধবার দুপুরে তারা দুজন মির্জাপুরের হাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠান দেখতে যায়। সেখান থেকে তারা নিখোঁজ হয়। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মুঠোফোনে অপহরণকারী পরিচয়ে দুজনের পরিবারের সদস্যের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এর পর শুক্রবার বিকেলে এলাকাবাসী ওই স্থানে দুজনের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন জানান, ওই দুই শিশু নিখোঁজ হওয়ার পর তাদের পরিবারের সদস্যদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.