Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

hotta picমুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ শহরের পাঁচঘরিয়াকান্দি এলাকায় হোসেন মৃধা (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত কাল দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হোসেন সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী মৃধা বাড়ির মৃত আব্দুস সাত্তার মৃধার ছেলে।
জানা গেছে, মুন্সীগঞ্জ আদালত থেকে একটি মামলায় হাজিরা দিয়ে রিকশায় করে বাড়ি ফিরছিলেন হোসেন। এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৯/১০ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে ফেলে রেখে যায়। টের পেয়ে স্থানীয় লোকজন হোসেনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা আওয়ামী লীগ কর্মী আবু তাহের মৃধার দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় একটি গোষ্ঠির সাথে তাদের অন্তর্দন্দ্ব রয়েছে। এর জের ধরে এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী হোসেনকে কুপিয়ে হত্যা করেছে। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.