Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মুন্সীগঞ্জে ৮ যাত্রীবাহি বাস জব্দ, মালিকদের ৪ লাখ টাকা জরিমানা

Photo munshiganj 16.07 (1)শুভ ঘোষ, মুন্সীগঞ্জ: ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে মুন্সীগঞ্জ শহরের লিচুতলা এলাকায় শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী দুর্ভোগের অভিযোগে দিঘীরপাড় ট্রান্সপোর্টের ৮ টি বাস জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় ওই ট্রান্সপোর্টের মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল আল-মামুন। তিনি বাস জব্দ করা ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে যাত্রী প্রতি ৪৩ টাকা। সেখানে সড়কে চলাচলরত দিঘীরপাড় ট্রান্সপোর্ট পরিবহনের বাস গুলো যাত্রী প্রতি ৬০ টাকা ভাড়া আদায় করছিল।
এছাড়া বাসে অতিরিক্ত যাত্রী সিট স্থাপন করে দুর্ভোগ সৃষ্টি করে। এ কারনে ওই পরিবহনটির পৃথক ৮ টি বাস জব্দ করে মালিককে সমুদয় টাকা জরিমানা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.